২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোর হামলায় ৬ কানাডীয় নিহত

বুরকিনা ফাসোর রাজধানীর একটি আবাসিক হোটেলে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ছয় কানাডীয় নাগিরক রয়েছেন বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jan 2016, 03:39 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমারা। এই ভয়াবহ অপরাধের তদন্তে সহায়তার জন্য আমরা বুরকিনা কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছি।” 

কানাডার কেন্দ্রীয় সরকার নিহত ওই ছয় কানাডীয়র পরিচয় জানায়নি। তবে নিহত ওই ছয়জন কানাডার ফ্রেঞ্চভাষী প্রদেশ কুইবেকের বাসিন্দা ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কুইবেক সরকার।   

নাম প্রকাশ না করার শর্তে কানাডীয় সরকারের এক সূত্র জানায়, নিহত ছয়জনের মধ্যে কয়েকজন ত্রাণ কর্মী ছিলেন। 

শুক্রবার পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানীর একটি আবাসিক হোটেলে হামলা চালিয়ে সেটি দখল করে রাখে আল কায়দার জঙ্গিরা। শনিবার ফরাসি সেনাদের সহায়তায় হোটেলটি জঙ্গিমুক্ত করে বুরকিনার নিরাপত্তা বাহিনী।

এই হামলায় ১৮টি দেশের অন্তত ২৮ জন নিহত হয়েছেন।