২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কুর্দি বাহিনীর সদরদপ্তরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 10:55 AM

Updated : 12 Apr 2022, 01:13 AM

শুক্রবারের এই হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-হাসাকা প্রদেশে কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটের(ওয়াইপিজি) অবস্থানের কাছে আইএসের এক জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়।

এই হামলায় কুর্দিদের মধ্যে হতাহতের ঘটনার কথা নিশ্চিত করলেও কোনো পরিসংখ্যান তারা উল্লেখ করেনি।

তবে সিরিয়ার সরকারি টেলিভিশন জানিয়েছে, আল-হাসাকার তাক আল-মিলহ শহরে হামলায় দুইব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।