২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণে নিপীড়ন: তিনজনকে সনাক্ত করেছে জার্মানি

জার্মানির কোলন শহরে বর্ষবরণ উৎসবে ভিড়ের মধ্যে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে সনাক্ত করেছে জার্মান পুলিশ। তবে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jan 2016, 12:55 AM

Updated : 12 Apr 2022, 01:10 AM

জার্মানির নর্থ-রায়েন ওয়েস্টফেইলিয়া (এনআরডব্লিউ) রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে নতুন বছরকে স্বাগত জানাতে কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের যৌন নির্যাতন করে। প্রায় ৯০ জন নারী ডাকাতি, হুমকি এবং যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোলন পুলিশ জানায়, ভিড়ের মধ্যে প্রায় এক হাজার পুরুষের একটি দল এ ঘটনার জন্য দায়ী। তাদের অনেকে মদ্যপ ছিল এবং দেখতে ‘আরব ও উত্তর আফ্রিকানদের মতো’ ছিল।

এনআরডব্লিউ’র স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এ সপ্তাহের তাকে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন দেবে। তদন্তকাজের ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।