২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে হামলা পরিকল্পনা করছে সিরিয়া-ইরাকি জঙ্গিরা

জার্মানির মিউনিখ শহরে হামলার পরিকল্পনা করছে ইরাক ও সিরিয়ার জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 01:07 AM

মধ্যরাতের কয়েকঘণ্টা আগে এ খবর জানতে পেরেছে জার্মানি। তবে পুলিশ সন্দেহভাজনদের খুঁজে পায়নি। তাদের উপস্থিতি আদৌ আছে কিনা বা তারা জার্মানিতে আছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মিউনিখের পুলিশ প্রধান হুবার্টোস আন্দ্রা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জার্মান র্ককর্তারা নতুন বছরের শুরুতেই দুটো ট্রেন স্টেশনে আত্মঘাতী হামলা পরিকল্পনার বাস্তব তথ্য পেয়েছে।  আন্দ্রা বলেন, “আমরা নামও পেয়েছি। তারা মিউনিখে আছে কিনা বা জার্মানিতেই আছে কিনা তা জানিন।”

 তিনি আরও বলেন, এ মুহূর্তে আমরা এ নামগুলো সঠিক কিনা তাও জানিনা। আদৌ তাদের কোনো উপস্থিতি আছে কিনা বা তারা কোথায় আছে তা আমরা জানিনা। এগুলো জানলে আমরা স্পষ্টতই আরও একধাপ এগিয়ে থাকতাম। তারা মিউনিখ না জার্মানিতে সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।

তবে হামলা পরিকল্পনার খবরে সতর্কতা জারি করে মিউনিখের ট্রেন স্টেশনগুলো প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়ার কয়েকঘন্টা পর আবার চালু করা হয়।

বিবিসি জানিয়েছে, জার্মান কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসী হামলার আসন্ন কোনো লক্ষণ নেই। বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াহিম এয়ারমান বলেছেন, “পরিস্থিতির ভয়াবহতা একটু কমেছে।”

পুলিশ জানিয়েছে তারা ৫ থেকে ৭ জন সন্দেহভাজনকে খুঁজছে। তারা ইরাকি এবং সিরীয় বলে ধারণা করা হচ্ছে।