তিন নারীর বিরুদ্ধে ধর্ষণ-বীর্য চুরির অভিযোগ এক পুরুষের
বিরল এক অভিযোগ পেয়ে প্রথমে হতভম্ব হলেও এখন তার তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশ।
তিন নারীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ৩৩ বছর বয়সী এক পুরুষ। তিনি পোর্ট এলিজাবেথে এই নির্যাতনের শিকার হন বলে যুক্তরাজ্যে সংবাদপত্র ডেইলি মেইল জানিয়েছে।
স্থানীয় পুলিশ কনস্টেবল এমসেডিনি মমবো বলেছেন, “অভিযোগটি শোনার পর আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম, কারণ এই ধরনের ঘটনা তো আগে কখনো শুনিনি।”
জিম্বাবুয়ের নাগরিক ওই ব্যক্তি বলছেন, সড়কের পাশে হাঁটার সময় ওই তিন নারী তাদের কালো রঙের বিএমডব্লিউ গাড়িতে তুলে নিয়েছিলেন তাকে। এরপর তাকে প্রলুব্ধ করতে না পেরে অস্ত্রের মুখে ওই নারীরা অন্য পথে নিয়ে গিয়েছিল।
.
“পরে নেশাজাতীয় কিছু খাইয়ে গাড়ির পেছনে নিয়ে বেঁধে ধর্ষণের পর বীর্য সংগ্রহ করে তাকে ফেলে রেখে যায়,” বলা হয়েছে পুলিশকে দেওয়া অভিযোগে।
তার বক্তব্য অনুযায়ী, ওই তিন নারীই দক্ষিণ আফ্রিকান এবং বেশভুষা দেখে তাদের অভিজাত মনে হয়েছে।
পুলিশে অভিযোগকারী ব্যক্তি এখন ভয়ে আছেন বলে জানিয়েছে পুলিশ। “তিনি সজ্ঞানে থাকলেও তার ভীতি এখনও কাটেনি,” বলেন কনস্টেবল মমবো।
