২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জাপানি সাংবাদিক অপহরণ

সিরিয়ায় সশস্ত্র একটি গোষ্ঠী এক জাপানি সাংবাদিককে অপহরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ,জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 10:54 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

জুমপে ইয়াশিদা নামক এই ফ্রিলান্স সাংবাদিককে মুক্তিপণ হিসেবে অর্থও দাবি করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্স ভিত্তিক সাংবাদিক সংগঠন রিপোর্টাস উইদাউট বর্ডারস (আরএসএফ)।

আরএসএফের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশিত মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অপহৃত সাংবাদিক জুমপে ইয়াশিদা চলতি বছর ফেব্রুয়ারিতে ইসলামিক স্টেটের (আইএস) হাতে নিহত জাপানি সাংবাদিক কেনেজি গোতোর ঘনিষ্ঠ বন্ধু। গোতো হত্যার রহস্য উদঘাটনেই সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন ইয়াশিদা ।

আরএসএফ বলছে, ইয়াশিদা গত জুলাই মাসে সিরিয়ায় যান। আল-কায়েদার শাখা সংগঠন আল-নুসরা ফ্রন্ট নিয়ন্ত্রিত এলাকায় তাকে অস্ত্রধারীরা অপরহণ করে নিয়ে যায়।

তারা এখন তার মুক্তিপণের জন্য সময় গণনা শুরু করেছে। নিদিষ্ট সময়ে অর্থ না দিলে ওই সংগঠন অন্য আর একটি জঙ্গি সংগঠনের হাতে জুমপে ইয়াশিদাকে তুলে দেবে বলে আরএসএফের কাছে তথ্য আছে।

রিপোর্টাস উইদাউট বর্ডাসের ( আরএসএফ) এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান বেনঞ্জামিন ইসমাইল বলেন, আমরা জুমপে ইয়াশিদার ভাগ্যের করুণ পরিনতির কথা ভেবে জাপান সরকারকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি।

আমরা সকল দলমত নির্বিশেষে অনুরোধ করব, দয়া করে গণমাধ্যমের কোন কর্মীকে রাজনৈতিক কিংবা আর্থিক কারণে যেন অপরহরণ না করা হয়।

ওদিকে, এ ঘটনায় তাৎক্ষণিক কোন খবর জানাতে পারেনি জাপানের সরকারের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা সাংবাদিকদের বলেছেন, আমার কাছে এই মুহুর্তে এই ধরনের কোন তথ্য নেই। আমরা খোঁজ নিচ্ছি। ঘটনা সত্য হলে জাপান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

তবে তিনি বলেছেন, সাংবাদিক অপহরণের মাধ্যমে কোন গোষ্ঠী আন্তর্জাতিক ফায়দা লুটতে চাইছে কি-না তা বিবেচনা করা হবে।

অন্যদিকে, জাপানের এই ফ্রিল্যান্স সাংবাদিক অপহরণের ঘটনায় দেশটির সাংবাদিকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।

দেশটির প্রধান প্রধান সব সংবাদমাধ্যম এ খবরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। জানুয়ারিতে দুই সাংবাদিককে ইসলামিক স্টেট (আইএস) অপহরণ করে পরে হত্যা করায় সেই সময় জাপান সরকারের ভূমিকা নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছে ।