বড়দিন উদযাপন নিষিদ্ধ করল সোমালিয়া
সোমালিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন নিষিদ্ধ করেছে সরকার।
সোমালিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক শেখ মোহাম্মদ খায়রো রাষ্ট্রীয় বেতারে এক বিবৃতিতে বলেছেন, “বড়দিন ও নববর্ষ উদযাপন এ দেশের মুসলিম সম্প্রদায়ের ধর্মবিশ্বাসের সঙ্গে মেলে না।”
বড়দিন কেবলমাত্র খ্রিস্টানদের উৎসব। তাই দেশে এ উৎসব উদযাপনের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেন তিনি।
বড়দিন উদযাপনে বাধা দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে পুলিশ, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা এবং মোগাদিসুর কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান খায়রো।
সরকারের এ ঘোষণা সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাবের ঘোষণারই প্রতিধ্বনি। ২০১১ সাল থেকে মোগাদিসু নিয়ন্ত্রণে রেখেছে এ গোষ্ঠীটি। তাদের অনেক ঘোষণার মধ্যে অন্যতম হচ্ছে বড়দিন উদযাপন নিষিদ্ধ করা।
সোমালিয়া সরকার কি কারণে বড়দিন উদযাপন নিষিদ্ধ করল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। কর্মকর্তারা বলছেন, এ ধরনের উৎসব উদযাপনের ফলে সন্ত্রাসী হামলা চালাতে পারে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।
গতবছর বড়দিনে মোগাদিসুতে আফ্রিকান উইনিয়নের সদর দপ্তরে হামলা চালিয়েছিল ওই গোষ্ঠীটি। এতে তিন মার্কন সেনা নিহত হয়।
মোগাদিসুর মেয়রের মুখপাত্র রয়টার্সকে বলেছেন, “মূলত দুটি কারণে সোমালিয়ায় বড়দিন উদযাপন হবে না। প্রথমত, সোমালিরা সবাই মুসলিম। এখানে কোনো খ্রিস্টান সম্প্রদায় নেই। আর দ্বিতীয়ত: নিরাপত্তাজনিত কারণ।”
“বড়দিন খ্রিস্টানদের জন্য, মুসলিমদের জন্য নয়”, বলেন তিনি।
