২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে নিহত ২২

সিরিয়ায় ট্রাক বোমা বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2015, 06:16 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুর্দি নিয়ন্ত্রিত হাসাকা প্রদেশের একটি শহরে এ হামলা হয়।

ঘটনাস্থলে পরপর তিনটি ট্রাক বোমা বিস্ফোরিত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

বৃহস্পতিবার দিনশেষে তেল তামের শহরে এ হামলায় নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের ওই শহরটি কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে আছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার সহায়তায় তারা আইএস এর সঙ্গে লড়াই করছে।

অবজারভেটরি জানায়, একটি বোমা বিস্ফোরিত হয়েছে একটি স্বাস্থ্য কেন্দ্রের কাছে এবং আরেকটি বিস্ফোরিত হয়েছে সবজি বাজারের কাছে।

কুর্দির অভ্যন্তরীন নিরাপত্তা বাহিনী আসাইশের মধ্যে হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত তথ্য আছে।  এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে এ বাহিনীর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

সিরিয়ায় মাঠ পর্যায়ের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সবচেয়ে কার্যকর অংশীদার হচ্ছে ওয়াইপিজি।