২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণব মুখোপাধ্যায় জাতির অমূল্য সম্পদ: মোদী

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে জাতির অমূল্য সম্পদ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 11:15 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

প্রণবের জন্মদিনে ট্যুইটারে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় মোদী এই কথা বলেন।

ট্যুইটারে মোদী লিখেছেন, “দীর্ঘ বছর ধরে জনসম্পৃক্ত জীবন প্রেসিডেন্ট মুখার্জিকে (মুখোপাধ্যায়) জাতির অমূল্য সম্পদে পরিণত করেছে। তার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সমতুল্য খুব কম জনই রয়েছেন।”

“আমি আমার অন্তরের গভীর থেকে প্রিয় প্রেসিডেন্টের প্রতি শুভকামনা জানাচ্ছি। আমি তার দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।”- লিখেছেন মোদী।

ট্যুইটারে ধারাবাহিক অপর এক বার্তায় মোদী লিখেছেন, “রাজনৈতিক আঙ্গিনায় বন্ধু এবং শুভানুধ্যায়ীদের মধ্যে প্রণবদা সব সময়ই একজন শ্রদ্ধাভাজন নেতা।”

প্রণব মুখোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটি গ্রামে ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর।পিতা  কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী। কামদাকিঙ্কর ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট একজন যোদ্ধা।

২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রণব মুখোপাধ্যায় ছিলেন ভারতের অর্থমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় একজন নেতা।

প্রণব মুখোপাধ্যায় বিয়ে করেছিলেন বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়কে। চলতি বছরের ১৮ অগাস্ট শুভ্রা মুখোপাধ্যায় মারা যান।