২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২১

চীনের উত্তরপূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শ্রমিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 07:28 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, হেইলংজিয়াং প্রদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি পরিচালিত কয়লা খনিতে শুক্রবার অগ্নিকাণ্ড শুরু হয়।

আগুনের কারণে মোট ৩৮ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে ছিল। পরে ১৬ জন সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে । তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানায় সিনহুয়া।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মধ্যে চীনে খনি দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে। প্রতি বছর দেশটিতে শত শত খনি শ্রমিক বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়।

তবে সম্প্রতি সরকার কঠোর হস্তে খনি নিরাপত্তা আইন ও পদ্ধতি প্রয়োগের উদ্যোগ নেয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে।