২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালি হামলা: আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীর দায় স্বীকার

আল-কায়েদার সঙ্গে জড়িত একটি আফ্রিকান জিহাদি গোষ্ঠী মালির রাজধানী বামাকোর বিলাসবহুল হোটেলে হামলার দায় স্বীকার করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2015, 10:27 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

মালির উত্তরাঞ্চলের আল-মৌরাবিতউন নামের এ গোষ্ঠী এক টুইটে রেডিসন ব্লু হোটেলে হামলা চালানোর দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

মূলত সাহারা মরুভূমিতে সক্রিয় আল-মৌরাবিতউন জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা আল কায়েদার সাবেক যোদ্ধা মোখতার বেলমোখতার। দুই বছর আগে তিনি এ জঙ্গি দল গঠন করেন।

গত মার্চে বামাকোর একটি রেস্তরাঁয় হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যার দায়ও স্বীকার করেছিল আল-মৌরাবিতউন।

এছাড়া, এপ্রিলে মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর আত্মঘাতী হামলায় অন্তত তিন জন নিহতের ঘটনা এবং অগাস্টে মালির মধ্যাঞ্চলে একটি হোটেলে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যার ঘটনায় এ জঙ্গি দলটি জড়িত।