উত্তর কোরিয়া যাচ্ছেন বান কি-মুন?
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ সপ্তাহেই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থা।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ,ফাইল ছবি
তবে জাতিসংঘের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিষয়টি সত্যি হলে গত দুই দশকের মধ্যে এটাই হবে উত্তর কোরিয়ায় জাতিসংঘের কোনো মহাসচিবের প্রথম সফর।
২০০৯ সালের পর ৩০১৩ সালে পরমাণু অস্ত্র পরীক্ষা করে জোতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া।
এর আগে গত মে মাসে উত্তর কোয়িয়ার কায়সং ইকোনমিক জোনে দুই কোরিয়ার একটি শিল্প কমপ্লেক্স পরিদর্শনের কথা ছিল জাতিসংঘ মহাসচিবের। কিন্তু সফরের এক দিন আগে হঠাৎ সেই আনুষ্ঠানিকতা উত্তর কোরিয়া সরকার বাতিল করে দেয়।
ইয়নহাপের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের সফরে বান কি-মুন উত্তর কোয়িয়ার নেতা কিম জং-উনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে এর কোনো দিন তারিখ সেখানে বলা হয়নি।
শেষ পর্যন্ত এই সফরে গেলে দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান হবেন উত্তর কোরিয়ার মাটিতে পা রাখা তৃতীয় জাতিসংঘ মহাসচিব।
১৯৫০ থেকে তিন বছর ধরে চলা কোরিয়া যুদ্ধের সময় জাতিসংঘ দক্ষিণের পক্ষে ছিল। ওই যুদ্ধের পরই দুই কোরিয়া আলাদা হয়।
