২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বকে একজোট হতে হবে: মোদী

গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 09:28 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মোদী এ আহ্বান জানান।

জি-২০ সম্মেলনে অংশ নেয়া নেতাদের সঙ্গে দেখা করতে তুরস্ক গেছেন বিআরআইসিএস (ব্রিকস) নেতারা।

রোববার সেখানেই সাংবাদিকদের মোদী বলেন, “সন্ত্রাসীদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা একজোট এবং কড়া ভাষায় এর নিন্দা জানাচ্ছি।”

“পুরো মানবতাকে একসঙ্গে দাঁড়াতে হবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হতে হবে।”  

 বর্তমান সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে সারা বিশ্বের একাট্টা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে মোদী বলেন, “ব্রিকস ভুক্ত দেশগুলোকেও অবশ্যই একে অগ্রাধিকার দিতে হবে।”