ইন্দোনেশিয়া সফরে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ইন্দোনেশিয়া সফরে গেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশটির সঙ্গে সেতুবন্ধনের লক্ষ্যেই তার এই সফর।
বিবিসি বলছে, দুইমাস আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর।
ইন্দোনেশিয়ার সঙ্গে ইতোমধ্যে বেশ কয়েকটি কূটনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে। এরমধ্যে মাদকপাচারের অভিযোগে দুই অস্ট্রেলীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টিও রয়েছে।
টার্নবুলের সফর সেই কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের একটি সুযোগ বলে মনে করা হচ্ছে।
