২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের ৫৮ জঙ্গি নিহত

ইসলামিক স্টেটের (আইএস)৫৮ জঙ্গি-বিদ্রোহীকে হত্যা করেছে সিরীয় বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 10:45 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দির আল-জউরে তাদের হত্যা করা হয়।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, দির আল-জউরের একটি বিমানঘাঁটিতে আইএস জঙ্গিরা হামলার চেষ্টা চালানোর সময় তাদের হত্যা করা হয়েছে।

ইরাক সীমান্তের কাছে নাসিব দাঘিম জিরা ও হওয়াইজেত মুরাইয়েহ শহরেও আইএসের ১০ জঙ্গিকে হত্যা করেছে সিরীয় সেনাবাহিনী।

তেলসমৃদ্ধ দির আল-জউরের একটি বড় অংশ আইএস নিয়ন্ত্রণ করছে। এই ইসলামি জঙ্গি গোষ্ঠীটি ধারাবাহিকভাবে দির আল-জউরে সিরীয় বিমানঘাঁটিতে হামলার চেষ্টা চালিয়ে আসছে।

এটি সিরীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বলে বিবেচনা করা হয়।

চলতি বছরের সেপ্টেম্বরে আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা দিল আল-জউরের ক্ষেপণাস্ত্র ব্যাটালিয়নকে আটক করেছে এবং ৯০ জন সিরীয় সৈনিক ও সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।