অক্টোবরে ইউরোপ পৌঁছেছে ২১৮,৩৯৪ শরণার্থী: জাতিসংঘ
গত মাসে রেকর্ডসংখ্যক ২ লাখ ১৮ হাজার ৩৯৪ শরণার্থী সাগরপথে ইউরোপে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ডস।
এর আগের মাস অর্থাৎ, সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ৮৪৩।
সোমবার এডওয়ার্ডস বলেন, এ পর্যন্ত অক্টোবরেই ইউরোপে পৌঁছানো শরণার্থীর মোট সংখ্যা অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি। ২০১৪ সালে মোট যত শরণার্থী ইউরোপে গেছে এ সংখ্যা মোটামুটি একই।
২০১৪ সালে ২ লাখ ১৯ হাজার শরণার্থী সাগরপথে ইউরোপে যায় বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
