২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের নির্বাচনে ক্ষমতাসীনদের বিশাল জয়

তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) বড় ব্যবধানে জয় অর্জন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:22 AM

Updated : 12 Oct 2022, 04:21 PM

চলতি বছরের জুনেই হওয়া আগাম নির্বাচনে দলটি সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, দলটি তার জনসমর্থন হারাবে এবং সরকার গঠনের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না।

বিবিসি বলছে, জটিল এই পার্লামেন্ট নির্বাচনের মধ্যদিয়ে দলটি পুনরায় সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে অবস্থান সুসংহত করে নিয়েছে।

প্রায় সব ভোট গণনা শেষ হয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় আনাডোলু এজেন্সি জানিয়েছে, নির্বাচনে একে পার্টি ৪৯.৪ শতাংশ ভোট পেয়েছে। আর প্রধান বিরোধীদল সিএইচপি পেয়েছে ২৫.৪ শতাংশ ভোট।

আর কুর্দিপন্থি এইচডিপি পেয়েছে ১০ শতাংশ ভোট।

নির্বাচন পূর্ববর্তী জরিপে বলা হয়েছিল একে পার্টি ৪০ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে পারে। জুনে অনুষ্ঠিত আগাম নির্বাচনে দলটি ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছিল। এরফলে জোট সরকার গঠন করতে হয়।

জোটে এইচডিপিকে নিয়েছিল একে পার্টি।

Image
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলু ও তার স্ত্রী সারা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ছবি: রয়টার্স

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলু ও তার স্ত্রী সারা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ছবি: রয়টার্স

এককভাবে সরকার গঠনের জন্য একে পার্টির ২৭৬টির বেশি আসন প্রয়োজন ছিল। কিন্তু ভোট সংখ্যার হিসাবে দলটি পেয়েছে ৩১৬ আসন। আর প্রধান বিরোধী দল সিএইচপি পেয়েছে ১৩৪ আসন। কুর্দিপন্থি এইচডিপি পেয়েছে ৫৯ টি আসন।

তবে সংবিধান সংশোধন করার মতো প্রয়োজনীয় সংখ্যক আসন লাভে দলটি ব্যর্থ হয়েছে। ফলে একে পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধির বিষয়টি ঝুলে রইল।

অবশ্য আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা হতে কয়েকদিন সময় লাগবে।

Image
রাজধানী আঙ্কারায় কর্মীসমর্থকেরা প্রধানমন্ত্রী দাভুতোগোলুর জন্য অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স

রাজধানী আঙ্কারায় কর্মীসমর্থকেরা প্রধানমন্ত্রী দাভুতোগোলুর জন্য অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স

বেশ কিছুদিন ধরেই তুরস্কে সহিংসতা ও হামলার ঘটনা ঘটছিল। অভিযোগ রয়েছে, বর্তমান প্রেসিডেন্ট একে পার্টির প্রতিষ্ঠাতা রিসেপ তাইপ এরদোয়ান তুরস্কে সহিংসতা বাড়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন। কারণ এতে করে কুর্দিপন্থি এইচডিপির পক্ষে সমর্থন বাড়বে যা তার নির্বাচনী বৈতরণী পার হতে সহায়তা করবে।

চলতি বছরের জুনের নির্বাচনের পর থেকে তুর্কি সেনাবাহিনী ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)মধ্যে যুদ্ধ বিরতি চলছে।