২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ বিমানের ঘটনায় আইএসের দাবি নাকচ মিশরের

২২৪ জন আরোহী নিয়ে মিশরের সিনাই উপদ্বীপে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত শুরু করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2015, 11:46 AM

Updated : 22 Aug 2022, 01:44 PM

শনিবার ভোরের সিনাইয়ের শার্ম আল-শাইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ওই দুর্ঘটনায় বিমানটির সব আরোহী নিহত হন।

বিবিসি জানায়, কারিগরি ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন মিশরীয় প্রধানমন্ত্রী, পাশাপাশি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিমান বিধ্বস্ত করার দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি।

কর্মকর্তারা জানান, বিমানটির ব্ল্যাক বক্স দুটি পাওয়া গেছে, সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিনাইতে তৎপর আইএসের সহযোগী জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ বিমানটি গুলি করে নামানোর দাবি জানিয়েছিল। 

Image
মিশরের প্রধানমন্ত্রী শেরিফে ইসমাইল বিধ্বস্ত রুশ বিমানের ধ্বংস্তূপ পরিদর্শন করেন। ৩১ অক্টোবর, ২০১৫। রয়টার্স

মিশরের প্রধানমন্ত্রী শেরিফে ইসমাইল বিধ্বস্ত রুশ বিমানের ধ্বংস্তূপ পরিদর্শন করেন। ৩১ অক্টোবর, ২০১৫। রয়টার্স

কিন্তু মিশরীয় প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল ওই দাবি নাকচ করে দিয়ে বলেন, বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন বিমনাটি যে উচ্চতায় উড়ছিল সেখান থেকে গুলি করে বিমান নামানো যায় না। 

রাশিয়ার পরিবহন মন্ত্রী ম্যাক্সিম সকোলোভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, বিমানটিকে লক্ষ্যস্থল করা হয়েছিল এ ধরনের ইঙ্গিতের পক্ষে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি।

মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটি নয় হাজার ৪৫০ মিটার (৩১ হাজার ফুট) উপর দিয়ে চলছিল।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, ওই উচ্চতা দিয়ে ওড়া একটি বিমান মানুষের কাঁধ থেকে ছোঁড়া স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরেই হবে। সিনাইয়ের জঙ্গিদের কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র আছে।

মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হোসাম কামলা জানান, বিধ্বস্ত বিমানটির ভিতরে কোনো ধরনের সমস্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

Image
সেন্ট পিটার্সবার্গের পলকভো বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন মিশরের সিনাই পাহাড়ে বিধ্বস্ত কোভালিয়া এয়ারলাইন্সের (মেট্রোজেটের) বিমানের আরোহীদের স্বজনরা।

সেন্ট পিটার্সবার্গের পলকভো বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন মিশরের সিনাই পাহাড়ে বিধ্বস্ত কোভালিয়া এয়ারলাইন্সের (মেট্রোজেটের) বিমানের আরোহীদের স্বজনরা।

তবে তার জানানো এ তথ্য, পাইলট জরুরি অবতরণ করতে চেয়েছিলেন বলে প্রকাশিত পূর্ববর্তী তথ্যের সঙ্গে খাপ খায় না।

এর আগে মিশরীয় এক কর্মকর্তা জানিয়েছিলেন, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে পাইলট বিমানটিতে কারিগরি ত্রুটি হওয়ার কথা জানিয়ে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছেন বলে জানিয়েছিলেন।  

রাশিয়া থেকে বিমানটির সহকারী পাইলট সের্গেই ত্রুকাচেভের স্ত্রী নাতালিয়া ত্রুকাচেভা জানিয়েছেন, তার স্বামী বিমানটির ‘বেহাল দশা’ নিয়ে অভিযোগ করেছিলেন। শার্ম আল-শাইখ থেকে উড্ডয়নের আগে তাদের কন্যা ত্রুকাচেভকে ফোন করলে তিনি ‘এ কথা জানান’ বলে জানিয়েছেন নাতালিয়া।

রুশ ও ফরাসি তদন্তকারীরা এয়ারবাস বিমান কোম্পানির বিশেষজ্ঞদের নিয়ে মিশরীয়দের নেতৃত্বাধীন তদন্তদলের সঙ্গে যোগ দিয়েছেন। 

Image
সিনাইয়ে বিধ্বস্ত রুশ বিমানের ধ্বংস্তূপের পাশে উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলছেন মিশরীয় প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল।

সিনাইয়ে বিধ্বস্ত রুশ বিমানের ধ্বংস্তূপের পাশে উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলছেন মিশরীয় প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল।

বিধ্বস্ত বিমানটির পরিচালনা প্রতিষ্ঠানর রুশ এয়ারলাইন সংস্থা কোগালিমাভিয়া বিরুদ্ধে ‘বিমান চালানার আইন ভঙ্গ করার’ অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরইএ।

পুলিশ ইতোমধ্যেই সংস্থাটির দপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে। 

এদিকে, বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে আরো তথ্য না পাওয়া পর্যন্ত সিনাই উপদ্বীপের আকাশ পথে বিমান চালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস্, এয়ার ফ্রান্স ও লুফথানসা।

অপরদিকে ব্রিটিশ এয়ারওয়েজ ও ইজিজেট শার্ম আল-শাইখে তাদের রুট অব্যাহত রাখার কথা জানিয়েছে। 

পুরনো খবর:

মিশরে রুশ বিমান বিধ্বস্ত, ২২৪ আরোহীর সবাই নিহত
মিশরে রুশ বিমান বিধ্বস্ত: আইএসের দায় স্বীকার