মুম্বাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জনের মৃত্যু
ভারতের মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে অন্ততপক্ষে আটজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১.৩০ মিনিটের সময় শহরটির কুরলা এলাকায় হলিক্রস স্কুলের সামনে সিটি কিনারা হোটেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। দুপুরের খাবারের সময় হওয়ায় হোটেলটি মানুষে পূর্ণ ছিল।
দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, হোটেলটির রান্নাঘরে হঠাৎ করেই সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আটজন জীবন্ত দগ্ধ হয়েছেন।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
