বিপন্ন পেশার তালিকায় মুদ্রণ সাংবাদিক
টানা দ্বিতীয় বছরের মতো মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিক জব সাইট ক্যারিয়ারকাস্ট'র বিপন্ন পেশার তালিকায় অবস্থান করছে।
মুদ্রণ সাংবাদিক ছাড়াও ডাকপিয়ন, মিটার রিডার ও কৃষক এ তালিকায় স্থান পেয়েছে।
মূলত প্রযুক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত পেশাগুলোই বিপন্ন পেশার তালিকায় উঠে এসেছে।
এবারের বিপন্ন পেশার তালিকায় দশের মধ্যে যথাক্রমে ডাকপিয়ন, মিটার রিডার, কৃষক, মুদ্রিত সাংবাদপত্রের সাংবাদিক, রত্নব্যাবসায়ী, করাতী, বিমানবালা, ড্রিল মেশিন চালক, বীমাকর্মী ও দর্জি।
ক্যারিয়ারকাস্ট'র প্রতিবেদন অনুযায়ী, আগামী সাত বছরের মধ্যে মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিকের সংখ্যা ১৩ শতাংশ হ্রাস পাবে, যেটা করাতি (৯ শতাংশ), রত্নব্যবসায়ী (১০ শতাংশ) এবং বিমানবালার (১০ শতাংশ) পেশাকে ছাড়িয়ে যাবে।
ক্যারিয়ারকাস্টের গত বছরের প্রতিবেদনেও বিপন্ন পেশার তালিকায় চার নম্বরে ছিল মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিক। তালিকায় ট্রাভেল এজেন্ট ও করাতির অবস্থান ছিল তার পেছনে।
গত কয়েক বছর ধরে ক্যারিয়ারকাস্টের তালিকায় মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিক খারাপ পেশা হিসেবে বিবেচিত হচ্ছে।
২০১৩ সালে এই জব সাইটটির সবচেয়ে খারাপ ২০০টি পেশার তালিকায় উঠে আসে এ পেশা।
তারপর থেকে সবচেয়ে খারাপ পেশার তালিকায় এক নম্বরে অবস্থান হয় মুদ্রিত সংবাদপত্রের সাংবাদিকের অথবা করাতীর।
যুক্তরাষ্ট্রে বিভিন্ন সংবাদপত্র কোম্পানি তাদের মুদ্রণ সংস্করণে ক্ষতির সম্মুখীন হওয়ায় দেশটির সংবাদপত্র শিল্প সংকুচিত হয়ে আসছে।
নিজেদের বাঁচাতে কোম্পানিগুলো নানা ধরনের সংশোধনমূলক পদক্ষেপ নিচ্ছে।
উদাহরণ হিসেবে বলা যায়, সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ২০২০ সালের মধ্যে তাদের ডিজিটাল সংস্করণ থেকে আয় দ্বিগুন করার পরিকল্পনা ঘোষণা করেছে।
অন্যান্য কোম্পানিগুলো মুদ্রণের পাশাপাশি অনলাইন সংস্করণ, ওয়েবে দেখা যায় এমন বিজ্ঞাপন, স্থানীয়ভাবে প্রচার ও বিপণন সেবার মাধ্যমে নিজেদের আগের অবস্থা ফিরে পেতে চাইছে।
