সিরিয়ায় নতুন দফায় রাশিয়ার বিমান হামলা
সিরিয়ায় তৃতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ দফায় তারা ইসলামিক স্টেটের (আইএস) ১২ টি অবস্থানে আঘাত হেনেছে বলে দাবিকরেছে।
যদিও রয়টার্স এর খবরে বলা হয়, শুক্রবার ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে থাকা এলাকার চাইতে আসাদ বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাতেই বেশিবিমান হামলা চালানো হয়েছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, আইএস'র উপর হমলার অজুহাতে মস্কো আসলে রাশিয়ার বন্ধু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
রয়টার্স এর খবরে আরো বলা হয়, রাশিয়া এমন কয়েকটি দলের ওপর বিমান হামলা চালিয়েছে যাদেরকে আসাদ ও আইএস বিরোধী দেশগুলো সমরথনকরে। এদের মধে অন্তত একটি দলকে সিআইএ পরশিক্ষণ দিয়েছে।
শুক্রবারের বিমান হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সুখোই-৩৪, সুখোই-২৪এম এবং সুখোই-২৫ জঙ্গিবিমানআলোপ্পো প্রদেশের একটি কমান্ড পোস্ট এবং একটি কমিউনিকেশন সেন্টার এবং ইদলিবের একটি জঙ্গি ফিল্ড ক্যাম্পে হামলা করেছে।
হামা প্রদেশের একটি কমান্ড পোস্টও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয় বিবৃতিতে।
যদিও যুক্তরাজ্য ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস’ এর পক্ষ থেকে বলা হয়, সিরিয়ার পশ্চিম ও উত্তরের যেসব অঞ্চলে (রাশিয়া) বিমানহামলা চালিয়েছে সেখনে ইসলামিক স্টেটের অস্তিত্ব নেই।
সংগঠনটির পরধান রামি আব্দুলরহমান বলেন, আলেপ্পো প্রদেশের উত্তরপশ্চিমের শহর দার তাজ্জাহ তে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এই শহরটি বেশকয়েকটি জঙ্গি দলের নিয়ন্ত্রণে, যেগুলোর একটি আল-কায়দা সংশ্লিষ্ট নুসরা ফরন্ট।
তবে রাশিয়া সিরিয়ার বেশ পূর্বদিকের আইএস নিয়ন্ত্রিত অল্প কিছু এলাকায়ও হামলা চালিয়েছে বলে রয়টার্স এর খবরে বলা হয়।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস’ জানায়, বৃহস্পতিবার রাক্কার কাছে রাশিয়ার বিমান হামলায় ১২ জন আইএস যোদ্ধা নিহত হয়।
ওদিকে, গত ১০ দিনে শত শত ইরানি সেনা সিরিয়ায় পৌঁছেছে। তারা রাশিয়ার বিমান হামলার সহায়তায় শিগগিরই বড় ধরনের স্থল অভিযান শুরু করতেসিরিয়ার সরকারি বাহিনী ও তাদের লেবানিজ হিজবুল্লাহ মিত্রবাহিনীর সঙ্গে যোগ দেবে। লেবাননের দুটি সূত্র রয়টার্সকে একথা জানিয়েছে।
আইএস'র বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকে সহায়তা করতে গত বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়ারবিমান বাহিনী।
