২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিমানবন্দর থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা বিমানে যাত্রীদের বহনের জন্য আনা মালপত্রে তল্লাশি চালিয়ে এমাসে এক সপ্তাহেই রেকর্ড সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন বলে জানিয়েছে পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 08:58 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

সপ্তাহশেষে ১৭ সেপ্টেম্বরে পাওয়া গেছে, ৬৭ টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে বেশ কয়েকটি গুলি ভরা পিস্তলও ছিল। এক সপ্তাহে এটি রেকর্ডসংখ্যক আগ্নেয়াস্ত্র। এর আগে ২০১৩ সালের মে মাসে এক সপ্তাহে ৬৫ টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল।

টিএসএ জানায়, ২৪ সেপ্টেম্বরে শেষ হওয়া সপ্তাহে বিমানবন্দরে বহন করা ব্যাগে ৬৪ টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

বিমানে বহনের ব্যাগে আগ্নেয়াস্ত্রসহ যে কোনো ধরনের অস্ত্র ও গোলাবারুদ বহন করা নিষিদ্ধ। তবে অস্ত্রে গুলি ভরা না থাকলে এবং বিমান কর্তৃপক্ষকে অবগত করা থাকলে তা নেয়া যায়।

এবছর দেশজুড়ে টিএসএ কর্মকর্তারা এ পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি কেন্দ্রে তল্লাশি চালিয়ে ২ হাজারেরও বেশি আগ্নেয়াস্ত্র পেয়েছে।