২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তনে কুন্দুজ শহরের অর্ধেক তালেবানের দখলে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজে তিনদিক ঘিরে আক্রমণ চালিয়ে শহরটির অর্ধেকই দখল করে নিয়েছে  তালেবান যোদ্ধারা। পুলিশ একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 08:18 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

জঙ্গিরা একটি  কারাগারসহ কয়েকটি সরকারি ভবন দখল করে।এখনো প্রচণ্ড লড়াই চলছে।

শহরের কেন্দ্রস্থলে তালেবান পতাকা ওড়ানো হয়েছে বলে জানানো হয়েছে একটি খবরে।

সরকার লড়াইয়ে অন্তত ২৫ জঙ্গি  এবং দুই আফগান পুলিশ নিহত হওয়ার কথা জানিয়েছে। শহরটিতে আরো পুলিশ পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সরকার।

সংবাদদাতারা বলছেন, আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীতে সোমবারের এ হামলাটি খুবই গুরুতর হামলার ঘটনা।

কুন্দুজ পুলিশের মুখপাত্র সৈয়দ সারোয়ার হুসেইনি বিবিসি’র এক সংবাদদাতাকে বলেন, জঙ্গিরা কুন্দুজের কারাগার দখল করে তালেবান সদস্যসহ প্রায় ৫০০ বন্দিকে মুক্ত করেছে।

লড়াই বাড়তে থাকায় শহরের বিভিন্ন এলাকার অধিবাসীরা  পালিয়েছে।

সোমবার সকালের দিকে তালেবান জঙ্গিরা ‍শহরের একটি অংশে প্রবেশ করে কয়েকটি ভবন পুড়িয়ে দেয় এবং কিছু সময়ের জন্য ২০০ শয্যার একটি সরকারি হাসপাতালের দখল করে নেয়।চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কুন্দুজ শহর দখলে হামলা চালাল তালেবান।

ছবি: লড়াইয়ের মুখে শহর ছেড়ে পালাচ্ছে অধিবাসীরা।