মুসলিমদেরকে হামলা চালানোর আহ্বান জাওয়াহিরির
আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি মুসলিমদেরকে নিজ উদ্যোগেই যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগেুলোতে হামলা চালানোর আহ্বান জানানোসহ দলের যোদ্ধাদের মধ্যে আরো একতার ডাক দিয়েছেন।
রোববার অনলাইনে প্রকাশিত একট অডিও বার্তায় তিনি মুসলিমদেরকে কোনো দ্বিধা না করেই ইরাক ও সিরিয়ার যুদ্ধে নিয়োজিত পশ্চিমা নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর দেশগুলোর ক্ষতি ডেকে আনতে তৎপর হওয়ার জন্য মুসলিমদেরকে আহ্বান জানান।
পশ্চিমা দেশগুলোর মুসলিম তরুণদেরকে সারনায়েভ এবং কৌয়াচি ভাইদের পথ অনুসরণ করার পরামর্শ দেন জাওয়াহিরি। যারা বোস্টনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বোমা হামলা এবং ফ্রান্সের শার্লি এবদু পত্রিকায় গুলির ঘটনা ঘটিয়েছে। এমন দৃষ্টান্ত স্থাপন করা অন্যান্যদেরও অনুসরণ করার পরামর্শ দেন জাওয়াহিরি।
তার এ অডিও বার্তাটি কখন রেকর্ড করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে বার্তায় তালেবান নেতা মোল্লা ওমর জীবিত থাকার কথা উল্লেখ থাকায় ধারণা করা হচ্ছে বার্তাটি দুই মাসের পুরোনো।
আফগান সরকার জুলাইয়ের শেষ দিকে মোল্লা ওমরের মৃত্যুর কথা ঘোষণা করে।
