আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ-ফিলিস্তিন সংঘর্ষ
পূর্ব জেরুজালেমে ইসলামের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে।
মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশ কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ছুড়েছে। এ সময় ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ঢিল এবং পেট্রল বোমা ছোড়ে। দাঙ্গা ঠেকাতে পুলিশ সেখানে প্রবেশ করে বলে জানিয়েছে।
আল-আকসা চত্বরে এ সংঘর্ষ এমন দিনে হল যেদিন ইহুদিরা তাদের নতুন বছর বা ‘রোশ হাশানাহ’ উদযাপন শুরু করছে।
গত জুলাইয়ের শেষেও একই ধরনের সংঘর্ষ হয়েছে।
নিরাপত্তা বাহিনী আকস্মিভাবে মসজিদটিতে তল্লাশি চালায়। মসজিদের ফিলিস্তিনিরা ইহুদিদেরকে ওই স্থানে যেতে না দেয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানানো হয় ইসরায়েলি গণমাধ্যমে।
