২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের রোমা ক্যাম্পে গুলিতে নিহত ৪

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত রোমা ক্যাম্পে একজন অস্ত্রধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 10:05 AM

Updated : 12 Oct 2022, 04:10 PM

পুলিশের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বারনারড ক্যাজেনেভ সাংবাদিকদের বলেন, তাদের ‘ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়মাস বয়সী এক শিশু, একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

ওই ঘটনায় আহত একজন পুলিশ কর্মকর্তা পরবর্তী কিছু সময় পর মারা যান। অপর একজন পুলিশ সদস্য এতে আহত হয়েছেন।

প্যারিসের ৭০ মাইল উত্তরে রয় শহরে এই সহিংসতার ঘটনা ঘটেছে।

Image
মানচিত্রে রয় শহরের অবস্থান। ছবি: বিবিসি

মানচিত্রে রয় শহরের অবস্থান। ছবি: বিবিসি

তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যাম্পটিতে গণ্ডগোল শুরু হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছুলে অস্ত্রধারী এক ব্যক্তি গুলি চালানো শুরু করেন।

পুলিশের পাল্টা গুলিতে আহত অস্ত্রধারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওঁলাদ ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।