জাপানে ঘূর্ণিঝড় গনিতে আহত অর্ধশতাধিক
ফিলিপাইনের পর ঘূর্ণিঝড় গনি এবার জাপানে আঘাত হেনেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তের প্রদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ের কবলে ৫৫ জন আহত এবং একজন নিখোঁজ হওয়ার খবর জানিয়েছেস্থানীয় পুলিশ।
বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় কিশু প্রদেশের প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৬শ’ বাড়ি সোমবার বিকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে বিদ্যুৎ অধিপ্তর জানিয়েছে। বাতিল করা হয়েছে ২২১ টি স্থানীয় ও আন্তজার্তিক বিমান ফ্লাইট।বন্ধ ছিল ট্রেন যোগাযোগ ব্যবস্থা।
জাপানের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় টোকিওয় সাংবাদিকদের বলেন, সোমবার বিকালের দিকে ঘূর্ণিঝড় গনি কিশু প্রদেশে প্রথম দফা আঘাত হানে। মঙ্গলবার সকাল ৬ টার দিকেকুমামাতো প্রদেশে আঘাতের পর ওই অঞ্চলের বিদ্যুৎ ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিকেল ৩ টায় কিশু স্টেশন থেকে ছেড়ে আসা জাপানের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন শিনকানসেন তাদের যাত্রা স্থগিত করে।
কর্মকর্তারা আরো বলেন, আমরা ইতোমধ্যে ফুকোওয়াকা, সাগা, ওতা, কাগুশিমা, ওসাকা, টকুশিমা, ইমাগুচি ও হিরোশিমা প্রদেশে সর্তকর্তা অবস্থা জারি করেছি।
ফুকোওয়াকা প্রদেশের ৮৪ হাজার পরিবারকে তাদের নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলেছে স্থানীয় সিটি কর্পারেশন।
ওদিকে, ঘূর্ণিঝড় গনির আঘাতে কুমামাতো প্রদেশের পত্রিকার এক হকার শিগেতোশি মরিতা (৭০) নিখোঁজ হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। এদিন সকালে মরিতা আশিকা শহরে পত্রিকা বিলির জন্য বেরহলে ঘূর্ণিঝড়ের কবলে পড়েন। সেখান থেকে আর ফিরেননি বলে পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকতারা জানিয়েছেন।
ওদিকে, জাপানের বাণিজ্যিক শহর ওসাকাতে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় গনি আঘাত হানে। রাস্তায় যানচলাচল অস্বাভাবিক ভাবে কমে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরটিতে ব্যপক বৃষ্টিপাত লক্ষ্য করাগেছে।
