২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নতুন সন্ত্রাস-বিরোধী আইন অনুমোদন

মিশরের বাড়তে থাকা জিহাদি তৎপরতা মোকাবেলায় নতুন একটি কঠোর সন্ত্রাস-বিরোধী আইন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 12:47 AM

Updated : 25 Apr 2022, 01:45 PM

আইনটির মাধ্যমে বিশেষ আদালত স্থাপন করা যাবে এবং সেনাবাহিনী ও পুলিশ  জঙ্গি দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তাদেরকে আইনগত ঝামেলা থেকে বাড়তি সুরক্ষা দেয়া যাবে।

তাছাড়া, নতুন আইন অনুযায়ী কারো বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী গঠন বা নেতৃত্বে থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে মৃত্যুদণ্ডও দেয়া যাবে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর আশঙ্কা, প্রেসিডেন্ট সিসি তার বিরুদ্ধাচারণকারীদের দমন করতে এ আইন ব্যবহার করবেন।

মিশরে সেনাবাহিনী দুইবছর আগে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর দমনাভিযান শুরুর পর থেকে জিহাদি গ্রুপগুলো হামলা বাড়িয়েছে।

জুনে গাড়িবোমায় মিশরের কৌসুলি জেনারেল হিশাম বারাকাত নিহত হওয়ার পর প্রেসিডেন্ট সিসি কঠোর এ সন্ত্রাসবিরোধী আইন করার সংকল্প নেন।