২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কের কাছে বিমান হামলায় নিহত ৮০

সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরপূর্বের একটি বাজার এলাকায় সরকারি বাহিনীর যুদ্ধবিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২শ’ মানুষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, দামেস্কের ১৫ কিলোমিটার উত্তরপূর্বে দোমার একটি বাজার এলাকায় এ বিমান হামলা হয়।

সিরিয়ার একটি সামরিক সূত্র বলেছে, বিমান বাহিনী দোমা এবং কাছাকাছি হারাসতায় বিমান হামলা চালিয়েছে। ইসলাম আর্মির বিদ্রোহী গ্রুপের সদদপ্তরগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

অবজারভেটরি বলেছে. অন্তত ১০ টি রকেট ছোড়া হয়েছে।উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর জঙ্গিবিমানগুলো আবারো হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভিডিওচিত্রেতে দেখা গেছে, মাটিতে বহু মৃতদেহ পড়ে আছে। এর কতকগুলো সাদা কাপড়ে ঢাকা। আরেকটি ভিডিওতে উদ্ধারকর্মীদেরকে রক্তমাখা একটি রাস্তা দিয়ে মৃতদেহ টেনে নিয়ে যেতে দেখা গেছে।

দুটো ভিডিওই রোববার তোলা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ার এক নাগরিক প্রতিরক্ষা কর্মকর্তা।

সরকারি বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে নিয়মিতই দোমা এবং আশেপাশের এলাকাগুলোতে বিমান হামলাসহ হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা হামলা চালাচ্ছে।

শত শত বেসামরিক নাগরিকের সঙ্গে বিরোধীদলীয় যোদ্ধারাও মারা পড়ছে। রোববারের বিমান হামলায় বাজার এলাকাটি ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়েছে আশেপাশের বাড়িও।

দোমা থেকে দামেস্কয় বিদ্রোহী গ্রুপ জয়েশ আল ইসলামসহ অন্যান্য বিদ্রোহী দলগুলোর রকেট হামলা থামাতে সরকারি বাহিনী এ বিমান হামলা চালায়।

বুধবারের বিমান দোমায় ৪ শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে।