কুর্দি জঙ্গিদের ওপর তুরস্কের হামলা
ইরাক-ইরান সীমান্তের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে ১৭ টি কুর্দি জঙ্গি আস্তানায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
সোম ও মঙ্গল দুইদিনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
তুরস্কে সম্প্রতি কয়েক সপ্তাহে সেনাবাহিনী এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সহিংসতা বেড়েছে।
তুরস্কে নিরাপত্তা বাহিনীর ওপর সিরিজ হামলায় ৯ জন নিহত হওয়ার পর কুর্দিদের ওপর এ জোরদার পাল্টা হামলা শুরু করল তুরস্ক।
সোমবারের হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়। নতুন সহিংস হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থল লড়াইয়ে পিকেকে হাক্কারি প্রদেশ সংলগ্ন শিরনাকের সামরিক ফাঁড়িতে হামলা চালিয়ে এক সেনাকে হত্যা করে।
