২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২২

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছেন। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 01:02 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শনিবার রাতে হামলাটি চালানো হয়েছে বলে রোববার জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
 
প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ আমিরি বলেছেন, “শনিবার রাতে খান আবাদ জেলায় সরকারপন্থী বেসামরিক বাহিনী ও বেসামরিকদের এক আড্ডাস্থলে এক জঙ্গি হামলাটি চালিয়েছে। এতে বেসামরিক বাহিনীটির ১৯ সদস্য ও তিন বেসামরিক নিহত হয়েছেন।”
 
নিহতদের মধ্যে সরকারপন্থী নেতা আব্দুল কাদিরও রয়েছেন বলে জানিয়েছেন তিনি। 
 
জঙ্গিগোষ্ঠী তালেবান হামলার দায় স্বীকার করেছে।