২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ বছর আগে নিখোঁজ দুই পর্বতারোহীর দেহাবশেষ

সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন হিমবাহের পাদদেশে পাওয়া দেহাবশেষ ৪৫ বছর আগে নিখোঁজ হওয়া দুই জাপানি পর্বতারোহীর বলে সনাক্ত করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 01:23 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

পুলিশের বরাতে বিবিসি বলছে, ডিএনএ পরীক্ষার ফলাফলে দেখা গেছে, হাড়গোরগুলো তাদেরই যারা ১৯৭০ সালের অগাস্টে নিখোঁজ হয়েছিলেন।

ম্যাটারহর্নের হিমবাহ গলে যাওয়ার পর ১৪৬৯২ ফুট উপরে সম্প্রতি তাদের দেহাবশেষ পাওয়া যায়।

Image
ম্যাটারহর্ন হিমবাহের পাদদেশে পাওয়া জুতা। ছবি: রয়টার্স

ম্যাটারহর্ন হিমবাহের পাদদেশে পাওয়া জুতা। ছবি: রয়টার্স

জেনেভায় জাপানি কনস্যুলেট জানিয়েছে, নিখোঁজ ওই দুই পর্বতারোহীর একজন মিচিও ওইকাওয়া এবং অপরজন মাসাউকি কোবায়াসি।

এএফফি জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় তাদের দুজনের একজন ছিলেন ২২ অপরজন ২১ বছর বয়সী।

জাপানি কনস্যুলেট ওই দুই পর্বতারোহীর পরিবারের সদস্যদের ডিএনএ মেলানোর জন্য তাদের খুঁজে বের করার ব্যাপারে সহযোগিতা করছে।