২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান পুলিশের ওপর আত্মঘাতী হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় তিন পুলিশসহ অন্তত ৬ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 09:06 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

লোগার প্রদেশের রাজধানী পুলি আলমের পুলিশ কম্পাউন্ডের বাইরে বিস্ফোরক ভর্তি একটি লরি বিস্ফোরণ ঘটে।

তালেবান এ বোমা হামলার দায় স্বীকার করেছে। জঙ্গিরা গত সপ্তাহে তাদের নেতা মোল্লা ওমরের মৃত্যু নিশ্চিত করার পর এটিই প্রথম সবচেয়ে বড় হামলা।

আফগান সামরিক হেলিকপ্টার দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হওয়ার পর এ হামলা হয়। বহু সংখ্যক মানুষ হতাহতের ঘটনাও ঘটে।

জাবুল প্রদেশে এ হেলিকপ্টার বিধ্বস্তের কারণ পরিস্কার জানা যায়নি এবং হতাহতের সংখ্যাও নিশ্চিত হওয়া যায়নি।কিন্তু স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ১৭ জন নিহত হয়ে থাকতে পারে।

আফগানিস্তান থেকে বেশির ভাগ বিদেশি সেনা চলে যাওয়ার পর রাজধানী কাবুলের কাছে লোগারের হামলাটিই সর্বসাম্প্রতিক হামলা।