২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ১০

ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় দুটি গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2015, 02:17 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বুধবার এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ ও হাসপাতালসূত্রে জানা গেছে।

সদর শহরের উত্তরপূর্বাঞ্চলীয় জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হলে ছয়জন নিহত হন।

একই দিন উত্তরাঞ্চলীয় জেলা আল-হুসেইনিয়ায় একটি গাড়িবোমা বিস্ফোরণে চারজন নিহত ও ১১ জন আহত হন।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলা দুটির দায় স্বীকার করেনি। কিন্তু দেশটিতে সুন্নি ইসলামপন্থি জঙ্গিরা প্রায়ই শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালায়।