হিরোশিমায় পরমাণু বোমা নিক্ষেপের ৭০ বছর পূর্তি
যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা নিক্ষেপের ৭০ বছর পূর্তিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাসে অন্যতম শোকের এ দিনটি পালন করছে জাপানের হিরোশিমা শহরের বাসিন্দারা।
১৯৪৫ সালের ৬ অগাস্ট যুক্তরাষ্ট্রের বোমারু বিমান এনোলা গে থেকে ‘লিটল বয়’ নামের পরমাণু বোমাটি ফেলা হয়েছিল হিরোশিমায়। স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে ৬০০ মিটার উচ্চতা থেকে বোমাটি ফেলে মার্কিন বৈমানিকেরা। এতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন।
আর অগাস্টের ৯ তারিখে পাশের শহর নাগাসাকিতে ফেলা হয় ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি পরমাণু বোমা। এর ছয়দিন পরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে আত্মসমর্পণ করে জাপানি বাহিনী।
পরমাণু বোমার তেজস্ক্রিয়তার প্রভাব এখনো জাপানের ওই দুটি শহরের বাসিন্দাদের বয়ে বেড়াতে হচ্ছে।
১৯৪৫ সালের ৯ অগাস্ট নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার পর আগুনের কুণ্ডলী। ছবি: রয়টার্স
হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ছবি: রয়টার্স
এই মোতায়াসু নদীতেই সন্ধ্যায় ভাসানো হবে প্রদীপ। ছবি: রয়টার্স
