পরমাণু চুক্তি: খামেনির মন্তব্যকে ‘উপদ্রব’ বলছে যুক্তরাষ্ট্র
পরমাণু চুক্তির পর ইরানের সর্বোচ্চ নেতার যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্য তাদের জন্য উপদ্রব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সৌদি মালিকানাধীন আল অ্যারাবিয়া টেলিভিশনে এক সাক্ষাৎকারে কেরি বলেন, “আমি জানিনা এই মুহূর্তে বিষয়টিকে (পরমাণু চুক্তি) স্বাভাবিকভাবে না নিয়ে তিনি কিভাবে এ ধরণের ব্যাখ্যা দেন। এটা এটাই তার কৌশল।”
“কিন্তু আমি জানি জনসম্মুখে প্রায়ই মন্তব্য করা এবং কোনো কিছুকে স্বাভাবিকভাবে অগ্রসর হতে দেয়ার মধ্যে পার্থক্য আছে। যদি এটা তার কৌশল হয়, তবে আমাদের জন্য তা খুবই উপদ্রব হবে, আমাদের সমস্যায় পড়তে হবে।”
শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।
আরব বিশ্বের বিষয়ে যুক্তরাষ্ট্রের কৌশল এবং ইরানের কৌশল সম্পূর্ণ বিপরিত বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘ আলোচনার পর গত সপ্তাহে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্ব ছয় শক্তি ও তেহরানের মধ্যে পরমাণু চুক্তি হয়।
