Published : 15 Jun 2026, 02:16 PM
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে ‘অনেক বড়, বিশাল জয়’ বলে অভিহিত করেছেন।
রোববার রাতে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ চ্যানেলের ‘দ্য বিগ উইকএন্ড শো’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘বিশাল মুহূর্ত’ বলে বর্ণনা করে তিনি বলেন, “এটি যুদ্ধ শেষ করতে যাচ্ছে। এটি অনেক, অনেক বড় একটি জয়। আর এটি সম্ভব হয়েছে কারণ প্রেসিডেন্ট (ট্রাম্প) এর পেছনে লেগে ছিলেন।”
রয়টার্স জানায়, এই চুক্তি পশ্চিম এশিয়া অঞ্চলকে স্থিতিশীল করতে সাহায্য করতে পারে বলে আশা প্রকাশ করেছেন ভ্যান্স। এই অঞ্চলটি ‘সারা জীবন ধরে তাকে মানসিক চাপে বিপর্যন্ত করে রেখেছে’ বলে মন্তব্য করেছেন তিনি।
ভ্যান্স জানান, ট্রাম্পের লক্ষ্য হল ‘নিশ্চিতভাবে ইরানের পারমাণবিক হুমকি নির্মূল করা আর সেটি হয়েছে।”
তিনি বলেন, পশ্চিম এশিয়ার সমৃদ্ধির এর নতুন যুগ গড়ার সম্ভাবনা রয়েছে, যা আমেরিকার জনগণের জন্যও উপকারী হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা তাদের যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারকের বিষয়ে সম্মত হয়েছেন। এই সমঝোতার আলোকে ইরানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নৌ-অবরোধ স্থগিত হবে আর হরমুজ প্রণালি ফের জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এই প্রাথমিক চুক্তির ফলে তেলের দাম কমেছে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচীর ভাগ্য পরবর্তী আলোচনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রোববার বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তিটি এখন সম্পন্ন হয়েছে।”
এর কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেন, স্থানীয় সময় সোমবার ভোররাতে দুপক্ষের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
এই সমঝোতা স্মারক (মউ) শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হবে বলে নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, স্বাক