১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জ্বর নিয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:41 PM

Updated : 06 Oct 2023, 03:41 PM

জ্বরাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাকে রোববার দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সম্প্রতি শ্বাসজনিত সমস্যার কারণেও তাকে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সোনিয়া গান্ধীকে সর্বশেষ গত ১ সেপ্টেম্বর সম্মিলিত বিরোধীদলগুলোর নেতাদের সঙ্গে সভায় দেখা গিয়েছিল।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid04ip73NGx4QMRFEEUHgQy998erN7xV98ueUpfQZKVWmTpTwkCbkQMoXjX4ibuuqh6l ]