১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা উপগ্রহের ছবির সংযোগ আছে’: রিপোর্ট

যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্যবস্তু করতে চীনা তথ্য তেহরানকে সম্ভবত সাহায্য করছে, এমন আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন মার্কিন কর্মকর্তারা।

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা উপগ্রহের ছবির সংযোগ আছে’: রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমান ঘাঁটিতে ইউএস আর্মির সার্জেন্ট অ্যাঞ্জেল এস র‍্যাম্পারসাদের মরদেহবাহী কফিন হস্তান্তর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্যালুট জানাচ্ছেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 11:25 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জুলাইয়ে তিন মার্কিন সেনা নিহতের ঘটনায় চীনের প্রতিষ্ঠানগুলো সরবরাহ করা উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবির সম্পর্ক আছে বলে জেনেছেন মার্কিন কর্মকর্তারা। 

শুক্রবার মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

১৭ জুলাই জর্ডানে মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তখন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিটির এক আবাসিক এলাকায় আঘাত হানে। তাতে তিন মার্কিন সেনা নিহত ও আরও চারজন আহত হন।   

সংবাদপত্রটি জানিয়েছে, ওই হামলার আগে-পরে তেহরান স্যাটেলাইট ছবি পেয়েছিল আর এই তথ্যটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে, যুদ্ধ চলাকালে ইরানকে দেওয়া চীনের সহায়তা মার্কিন বাহিনীর জন্য প্রাণঘাতী পরিণতি বয়ে এনেছিল।     

সংবাদপত্রটি আরও জানিয়েছে, বেইজিং সরাসরি যুক্ত ছিল, এ ধরনের কোনো অভিযোগ করেনি ওয়াশিংটন আর চীনা সরবরাহকারীদের পরিচয়ও প্রকাশ করেনি। 

খবর অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা তাদের সমপর্যায়ের চীনা কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলেছিল, কিন্তু তারা (চীনা কর্মকর্তারা) অভিযোগ অস্বীকার করেন আর প্রমাণ দাবি করেন।  

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ‘অজ্ঞাত পক্ষগুলো বেইজিংকে এই সংঘাতের সঙ্গে সম্পর্কিত করার চেষ্টা করছে’ বলে অভিযোগ করেছে।  

২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা আছে। এর সপ্তাহ কয়েক আগে এই তথ্যটি উদ্ঘাটিত হয়েছে।  

ওয়ালি স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, শীর্ষ সম্মেলনটিকে ঝুঁকির মুখে ফেলতে পারে বেইজিংয়ের সঙ্গে এমন যে কোনো প্রকাশ্য বিরোধ এড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। 

এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে ছবি বিক্রিকে কেন্দ্র করে মে-তে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। আর উপসাগরীয় অঞ্চলে মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করতে চীনা তথ্য তেহরানকে সম্ভবত সাহায্য করছে, এমন আশঙ্কায় এখন উদ্বিগ্ন হয়ে উঠেছেন মার্কিন কর্মকর্তারা।

আরও পড়ুন: 

ইরানি হামলায় জর্ডানে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত: স