১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পারমাণবিক অস্ত্র পেলে ইরান ‘গোটা মানবজাতির’ জন্য হুমকি হবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমরা নিজেদের রক্ষা করার জন্য এই অভিযানে নেমেছি, তবে এটি করার মাধ্যমে আমরা আরও অনেককেই রক্ষা করছি।”

পারমাণবিক অস্ত্র পেলে ইরান ‘গোটা মানবজাতির’ জন্য হুমকি হবে: নেতানিয়াহু
বেনিয়ামিন সেতানিয়াহু। ছবি:রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 09:32 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি পারমাণবিক অস্ত্র এবং তা বহনের সক্ষমতা অর্জন করে, তবে তারা ‘পুরো মানবজাতির জন্য হুমকি’ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার বেইত শেমেশ পরিদর্শনের সময় সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, “আমরা নিজেদের রক্ষা করার জন্য এই অভিযানে নেমেছি, তবে এটি করার মাধ্যমে আমরা আরও অনেককেই রক্ষা করছি।”

এই অভিযানে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি বলেন, “বিশ্বকে বাঁচানোর এই মহৎ প্রচেষ্টায় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমি আমাদের মহান বন্ধু এবং বিশ্বের এক মহান নেতা ডনাল্ড ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই।”