১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার জিম্মির মৃতদেহ ইসরায়েলকে হস্তান্তর করল হামাস

দুই শিশু ও মা-সহ চারজনের মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

চার জিম্মির মৃতদেহ ইসরায়েলকে হস্তান্তর করল হামাস
রেডক্রসের গাড়িতে করে জিম্মিদের মরদেহ ইসরায়েলকে হস্তান্তর করছে হামাস। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 10:32 AM

Updated : 26 Aug 2026, 11:51 AM

গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ইসরায়েলি বন্দিদের লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 

বৃহস্পতিবার তারা দুই শিশু ও মা-সহ চারজনের মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে।

মা শিরি বিবাস ও দুই শিশু ৯ মাস বয়সী কুফির বিবাস এবং তার চার বছর বয়সী ভাই অ্যারিয়েল বিবাসকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় ধরে এনে জিম্মি করেছিল হামাস।

আর চতুর্থজন হচ্ছে ৮৪ বছর বয়সী ওদেদ লিফশিৎজ। তিনি প্রবীণ এক শান্তিকর্মী।

হামাস জানিয়েছে, বিবাস পরিবারের ওই তিন সদস্য একবছর আগে ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে। তবে বিবিসি নিরপেক্ষ সূত্রে এ খবর যাচাই করতে পারেনি। ওদিকে, ইসরায়েল বলছে, তারা মরদেহের ফরেনসিক পরীক্ষার আগে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না।

রেড ক্রসের গাড়িতে করে চারটি কফিন ইসরায়েলে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়। মৃতদেহগুলো এখন পরীক্ষার জন্য আবু কবির ফরেনসিক ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর আওতায়ই হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে এবং এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে।