Published : 27 Aug 2023, 12:26 PM
ভিয়েতনামের খনি সমৃদ্ধ প্রদেশ কোয়াং নিন এ একটি কয়লার খনি ধসে চার শ্রমিক নিহত হয়েছে।
দেশটির রাষ্ট্রায়াত্ত পত্রিকায় রোববার এ খবর প্রকাশ পায়।
ভিয়েতনামের রাষ্ট্র পরিচালিত কয়লা খনির প্রতিষ্ঠান ভিনাকোমিন এর একটি ইউনিট ভাং দেন কোল কোম্পানির ওই খনিতে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
তবে কী কারণে খনি ধসের ঘটনা ঘটেছে সে বিষয়ে পত্রিকাটিতে কিছু জানানো হয়নি।
ভিয়েতনাম এখনো বিদ্যুতের জন্য কয়লা নির্ভর বিদ্যুৎকেন্দ্রের উপর দারুণভাবে নির্ভরশীল।