২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ড্রোন হামলায় রাশিয়ায় ৬ বিমান ধ্বংস: ইউক্রেইন

ইউক্রেইনের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হামলায় রাশিয়ার আরও ৮ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছে।

ড্রোন হামলায় রাশিয়ায় ৬ বিমান ধ্বংস: ইউক্রেইন

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

Published : 05 Apr 2024, 09:47 PM

Updated : 05 Apr 2024, 09:47 PM

রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন। এ হামলায় রোস্তভ অঞ্চলের বিমানঘাঁটিতে রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি করেছে কিইভ।

ইউক্রেইনের নিরাপত্তা কর্মকর্তারা বিবিসি-ইউক্রেইনকে জানিয়েছেন, হামলায় রাশিয়ার আরও ৮ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছে।

কর্মকর্তারা জানান, মোরোজোভস্ক ঘাঁটিতে এসইউ-২৭ এবং এসইউ-৩৪ বিমান রাখা হয়, যেগুলো রাশিয়া সম্মুখসারির যুদ্ধে ইউক্রেইনে ব্যবহার করে থাকে।

তবে রাশিয়ার ওই বিমানঘাঁটিতে ইউক্রেইনের হামলার খবরের বিষয়ে মস্কো কোনও মন্তব্য করেনি। বিবিসি-ও নিরপেক্ষসূত্রে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি। 

তবে রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, ইউক্রেইন সীমান্তের ওই এলাকায় ৪০ টিরও বেশি ড্রোনকে তারা নিশানা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারটভ, কুরস্ক, বেলগর্ড এবং ক্রাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেইন। কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে।