১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের শুল্ক হুমকির পরও ‘কিউবায় তেল সরবরাহ করে যাবে রাশিয়া’

যুক্তরাষ্ট্র কিউবার ‘শীর্ষ লোকজনের’ সঙ্গে কথা বলা শুরু করেছে বলে ক’দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন।

ট্রাম্পের শুল্ক হুমকির পরও ‘কিউবায় তেল সরবরাহ করে যাবে রাশিয়া’
ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 01:27 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

কিউবায় রাশিয়ার রাষ্ট্রদূত ভিক্টর করোনেল্লি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মস্কো বারবারই কিউবাকে তেল সরবরাহ করেছে এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। 

রুশ বার্তা সংস্থা রিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

“তেল সরবরাহের এই চর্চা অব্যাহত থাকবে বলেই আমরা ধারণা করছি,” বলেছেন তিনি। 

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কিউবার ‘শীর্ষ লোকজনের’ সঙ্গে কথা বলা শুরু করেছে। তার কয়েকদিন আগেই তিনি ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ‘অস্বাভাবিক ও ব্যতিক্রমী হুমকি’ আখ্যা দিয়ে বলেছিলেন, যারাই কমিউনিস্ট-শাসিত দেশটিতে তেল সরবরাহ করবে তাদের পণ্যেই যুক্তরাষ্ট্র অতিরিক্ত আমদানি শুল্ক বসাবে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে কিউবায় তেল পৌঁছানোর সব পথ বন্ধ করার ব্যবস্থা নিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর তারা কারাকাস থেকে কিউবায় তেল সরবরাহও আটকে দিয়েছে। তেল সঙ্কট রাজধানী হাভানাসহ কিউবাজুড়ে খাবার ও গণপরিবহনের খরচ বাড়িয়েছে, লোডশেডিং তীব্রতর করেছে। 

আরও পড়ুন

'গলা চেপে ধরার' হুমকি যুক্তরাষ্ট্রের, দমবন্ধ অবস্থায় কিউবানরা

যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে চুক্তি করতে পারে, বললেন ট্রাম্প

কিউবায় মার্কিন কূটনীতিককে ‘খুনি’, ‘সাম্রাজ্যবাদী’ বলল জনতা, ক্ষুব্ধ ওয়াশিংটন