০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বেলারুশের উদ্দেশে রাশিয়া ছেড়েছে প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত জেট

যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার নথি থেকে জানা গেছে এই জেটটি প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত।

বেলারুশের উদ্দেশে রাশিয়া ছেড়েছে প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত জেট

রস্তোভের জেলা সামরিক সদরদপ্তর ছাড়ার সময় প্রিগোজিনকে শেষবার দেখা গিয়েছিল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 06:05 PM

Updated : 28 Jun 2023, 12:08 AM

রাশিয়ার মিলিশিয়া বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত একটি ব্যাণিজ্যিক জেট রাশিয়া থেকে বেলারুশের উদ্দেশে উড়ে গেছে।

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, মঙ্গলবার দুপুররাত ০২৩২ জিএমটিতে এমব্রিয়ার লিগ্যাসি ৬০০ জেট বিমানটি রস্তোভ থেকে বেলারুশের উদ্দেশে রওনা হয়ে ০৪২০ জিএমটিতে মিনস্কের কাছে অবতরণ করতে শুরু করে, তবে এটি আসলে সেখানে নেমেছে কিনা তা পরিষ্কার নয়।  

যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার নথি থেকে জানা গেছে এই জেটটি প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত।

শনিবার ওয়াগনার গ্রুপ কিছু দাবিদাওয়া জানিয়ে বিদ্রোহ করার পর তাদের একটি অংশ সশস্ত্র অবস্থায় রাজধানী মস্কোর দিকে রওনা হয়েছিল। মস্কোর পথে অগ্রসর হওয়ার সময় রাশিয়ার সামরিক বাহিনীর হেলিকপ্টার তাদের আক্রমণ করলে তারা কয়েকটি হেলিকপ্টার ভূপাতিত করে, নিহত হন অজ্ঞাত সংখ্যক পাইলট।

কিন্তু পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে দাঁড়ায় ওয়াগনার গ্রুপ। এই বাহিনীটির প্রধান নির্বাসনে বেলারুশে চলে যেতে রাজি হন। 

যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেল কন্ট্রোল দপ্তর প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত অটোলেক্স ট্রান্সপোর্টের একটি বিমানের যে শনাক্তকরণ কোডগুলো দিয়েছিল তা বেলারুশের উদ্দেশে যাওয়া এই আকাশযানের সঙ্গে খাপ খেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্লাইটটি কোথা থেকে উড্ডয়ন করেছে ফ্লাইটরাডার২৪ তা না দেখালেও জেটটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রস্তোভ অঞ্চলের ওপর দিয়ে উড়েছে বলে দেখিয়েছে।

শনিবার বিদ্রোহ চলার সময় প্রিগোজিন জানিয়েছিল, তার বাহিনীর যোদ্ধারা রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রস্তোভ অন-ডন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এই শহরটি নিকটবর্তী ইউক্রেইনে চলা রাশিয়ার সামরিক অভিযানের প্রধান সরবরাহ কেন্দ্র।

প্রিগোজিনকে (৬২) শেষবার দেখা গেছে যখন তিনি রস্তোভের জেলা সামরিক সদরদপ্তর ছাড়ছিলেন। তারপর থেকে তিনি কোথায় আছেন তা অজানাই থেকে গেছে।

আরও পড়ুন:

পুরানো খবর:

ওয়াগনার যোদ্ধাদের সামনে পথ তিনটি: পুতিন
বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা পুতিনের
পুতিনকে উৎখাত করতে মস্কো যাত্রা করিনি: প্রিগোজিন