২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এই হামলা কাতারের বিরুদ্ধে নয়, নিশানা যুক্তরাষ্ট্র: ইরান

কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে।

এই হামলা কাতারের বিরুদ্ধে নয়, নিশানা যুক্তরাষ্ট্র: ইরান
ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 12:28 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে, এই হামলা কোনওভাবেই কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটি।

ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সোমবার এক বিবৃতিতে বলেছে, ইরান হামলা চালিয়ে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি চুরমার করে দিয়েছে। এই হামলা কাতার কিংবা দেশটির জনগণের জন্য কোনওভাবেই বিপজ্জনক নয়।

কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যতগুলো বোমা ফেলেছে, কাতারের মার্কিন ঘাঁটি ধ্বংস করতেও ঠিক সেই পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।

এর কয়েক মুহুর্ত আগে কাতার সরকার জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে। যুরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার পরপরই এর তীব্র নিন্দাও জানিয়েছিল কাতার।