১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কিন, ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসির মুখপাত্র নিহত

আইআরজিসি এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে।

মার্কিন, ইসরায়েলি হামলায় ইরানের আইআরজিসির মুখপাত্র নিহত
ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র এবং উপ-জনসংযোগ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়িনি। ছবি: তাসনিম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 04:17 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র এবং উপ-জনসংযোগ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়িনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। 

দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন বৃহস্পতিবার রাতে চালানো হামলায় তিনি নিহত হন।  

আইআরজিসি এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করে এর নিন্দা জানিয়েছে। তারা এ হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।  

নায়িনি চার দশকেরও বেশি সময় ধরে ইরানের সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৮০-র দশকে ইরানের সঙ্গে প্রতিবেশী ইরাকের চলা আট বছরব্যাপী যুদ্ধের সময়ও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন। গত দুই বছর ধরে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে পূর্ব তেহরানের পাশাপাশি কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশান শহরে হামলা চালিয়েছে মার্কিন, ইসরায়েলি বাহিনী। 

নায়িনি কাশানের বাসিন্দা ছিলেন, তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি আইআরজিসিতে দ্বিতীয় ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিলেন এবং ২০২৪ সালে মুখপাত্র হিসেবে দায়িত্ব পান।

আগের রাতেই তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “যুদ্ধের মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে।”

ওই বক্তব্য প্রচারের পর নাকি তারও আগে তিনি নিহত হয়েছেন—তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:

জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ইরানে নতুন করে হামলা শুরু ইসর