১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলের হাইফায় ছুরি হামলায় নিহত ১, আহত ৪

পুলিশের মুখপাত্র আরেহ ডোরন জানিয়েছেন, যে ‘সন্ত্রাসী’ এই ছুরি হামলা চালিয়েছে সে একজন ইসরায়েলি নাগরিক।

ইসরায়েলের হাইফায় ছুরি হামলায় নিহত ১, আহত ৪
হাইফার যে এলাকায় ছুরি হামলার ঘটনা ঘটেছে সেখানে পাহারা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় অতর্কিত ছুরি হামলার এক ঘটনায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। 

সোমবার স্থানীয় সময় সকালে হাইফা বাস স্টেশনের প্রবেশপথে হামলার এ ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে।  

চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, এ হামলায় প্রায় ৭০ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। 

ইসরায়েলের মেগান ডেভিড আদম জরুরি পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে একজন কিশোর ও প্রায় ৩০ বছর বর্য়সী দুই নারী ও পুরুষের আঘাত গুরুতর। ৭০ বছর বয়সী আরেক বৃদ্ধার আঘাত মাঝারি ধরনের। 

তাদের সবাইকে নগরীর রামবাম মেডিকেল সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, আক্রমণ চালানোর কিছুক্ষণের মধ্যেই হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। বাস স্টেশনের এক নিরাপত্তা রক্ষী তাকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।  

পুলিশের মুখপাত্র আরেহ ডোরন জানিয়েছেন, যে ‘সন্ত্রাসী’ এই ছুরি হামলা চালিয়েছে সে একজন ইসরায়েলি নাগরিক। সেই হাইফার নিকটবর্তী একটি আরব দ্রুত শহরের বাসিন্দা। মে মাসে সে বিদেশ থেকে ফিরেছে। 

গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনগুলোতে দুই ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানানো হয়েছিল। বলা হয়েছিল, তাদের একজন বন্দুক দিয়ে গুলিবর্ষণ করেছে ও অপরজন ছুরি হামলা চালিয়েছে। 

কিন্তু ইসরায়েলি পুলিশের ঘোষণা থেকে ধারণা পাওয়া যাচ্ছে, হামলাকারী একজনই ছিলেন। প্রকাশিত প্রতিবেদনগুলো বলা হয়েছে, হাইফা বাস স্টেশনে দ্বিতীয় ‘হামলাকারীকেও’ গুলি করা হয়েছে। কিন্তু দ্বিতীয় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হলেও তিনি আক্রমণকারী ছিলেন না বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটির বিস্তারিত তদন্ত করে দেখছেন।