২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ লেবাননে ‘সাদা ফসফরাস’ ব্যবহার করেছে ইসরায়েল

নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই রাসায়নিক ব্যবহারকে ‘বেআইনি’ বলে নিন্দা জানিয়েছে।

দক্ষিণ লেবাননে ‘সাদা ফসফরাস’ ব্যবহার করেছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে বিস্ফোরণকে ইসরায়েলের ছোড়া সাদা ফসফরাসের মতো দেখাচ্ছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 07:06 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনী ‘সাদা ফসফরাস’ ব্যবহার করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন ফুটেজ ও সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাদা ফসফরাস এমন এক রাসায়নিক পদার্থ যা কামানের গোলা, রকেট বা বোমার মাধ্যমে ছড়ানো হয়। এটি অক্সিজেনের সংস্পর্শে আসামাত্র জ্বলে ওঠে এবং খুব দ্রুত আগুন ছড়তে পারে।

নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই রাসায়নিক ব্যবহারকে ‘বেআইনি’ বলে নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে লেবাননে এ ধরনের রাসায়নিক ব্যবহারের বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে।