২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ইরানের আইআরজিসি’র শীর্ষ কর্মকর্তাদের তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের শীর্ষ কমান্ডারদের বিষয়ে তথ্য দিলে পুনর্বাসনের সুযোগও মিলবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রদপ্তর।

ইরানের আইআরজিসি’র শীর্ষ কর্মকর্তাদের তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
আইআরজিসি সদস্যরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 08:05 PM

Updated : 19 Sep 2026, 02:34 PM

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কমান্ডারদের বিষয়ে তথ্যের বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার এবং পূনর্বাসনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'রিওয়ার্ডস ফর জাস্টিস' কর্মসূচির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

যাদের তথ্য চাওয়া হয়েছে:

মার্কিন সরকারের দেওয়া তথ্যানুযায়ী, আইআরজিসির যে ৫ শীর্ষ কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন—

আহমদ ওয়াহিদি: ইরানের আইআরজিসি কমান্ডার।

আলি আবদুল্লাহি: খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান।

সাইদ আগাজানি: আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার।

হামিদরেজা লশগরিয়ান: আইআরজিসির সাইবার-ইলেক্ট্রনিক কমান্ডের প্রধান।

মাজিদ খাদেমি: আইআরজিসির গোয়েন্দা দপ্তরের প্রধান।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, যে ব্যক্তি এই শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে কার্যকর তথ্য দিতে পারবেন, তারা পুনর্বাসনের সুযোগ এবং আর্থিক পুরস্কার পাওয়ার জন্য বিবেচিত হতে পারেন।